সাঁটুই চৌরিগাছায় বিজেপির জনসভায়
তন্ময় দত্ত ★ বহরমপুর : আজ বৃহস্পতিবার আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়। আজই বহরমপুর থানার সাঁটুই চৌরিগাছা বাজারে মুর্শিদাবাদ জেলা বিজেপি-এর ডাকে জনসভা হয়ে গেল। এই জনসভাকে কেন্দ্র করে সাঁটুই-চৌরিগাছা অঞ্চলের বিজেপি সমর্থকদের থরে থরে ভিড় ছিল লক্ষ্যণীয়। এত মানুষের ঢল কী সাঁটুই-চৌরিগাছা গ্রামপঞ্চায়েতের ভবিষ্যৎ আগামীতে বিজেপির হাতে যাওয়ারই ইঙ্গিত? এদিনের সমাবেশে বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মাহফুজা খাতুন, বিজেপি নেতা কৌশিক রায় সহ জেলা বিজেপি নেতৃত্ব। এদিনের সভায় কৌশিক রায়ের উপস্থিতি যুব-বিজেপি কর্মীদের বেশ উৎসাহিত করে বলেই উপস্থিত কর্মী-সমর্থকদের মন্তব্য! অন্যদিকে বিজেপির জনসভায় মানুষের ঢল নিয়ে কী বলছেন শাসক দলের নেতৃত্ব? তৃণমূল সূত্রের একাংশের মন্তব্য, ‘এমনিতেই বাজার-হাটে মানুষ থাকে বিকেল-সন্ধেয়।’




