Panchayet Election : ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন

SHARE:

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ৮জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন জমা শুরু আগামী কাল ৯ জুন থেকেই। আজ থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। গ্রাম পঞ্চায়েতের মোট ৩৩১৭ টি গ্রামপঞ্চায়েতের ৬৩ হজার ২৮৩ টি কেন্দ্রে ভোট নেওয়া হবে, ৩৪১ টি পঞ্চায়েত সমিতির ৯,৭৩০ টি আসনে ভোট নেওয়া হবে, এবং ৯২৮ টি জেলা পরিষদ আসনে ভোট নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে, একদফাতেই। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, নির্বাচনে ‘রাজ্য পুলিশের ওপরেই আস্থা রাখা উচিত’ বলে উল্লেখ। অন্যদিকে দার্জিলিং, কালিংপঙ-এ ভোট দ্বিস্তরে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে আরও খবর, নির্বাচনের ফলাফল ঘোষণা হতে পারে ১০ জুলাই। তবে নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব নিয়ে এখনও ধোঁয়াশা। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজ্য পুলিশেই আস্থা রাখার ইঙ্গিত দেন। তবে অতীতের নির্বাচনের ইতিহাস দেখলে দেখা যায়, কোনও বারই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৎপর ছিল না রাজ্য নির্বাচন কমিশন এমনই সূত্রের খবর। উল্লেখ্য, অনলাইনে নির্বাচনের মনোনয়ন পত্র পেশ করা যাবে কিনা তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন