এক লক্ষ চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে কর্ম সংস্থান বৃদ্ধি করতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এক লক্ষ ২৫ হাকার জনের চাকরির কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যে যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চাকরির কথা ঘোষণা করেন তা হল, যথাক্রমে : পুলিশের একাধিক পদে ২০ হাজার নিয়োগ, প্রাথমিকে ১১ হাজার, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার, ৯৪৯৩ জনকে অঙ্গনওয়াড়িতে নিয়োগ, ২ হাজার ডাক্তার, নার্স ৭ হাজার, গ্রুপ সি-তে ৩ হাজার, গ্রুপ ডি-তে ১২ হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
-ফাইল চিত্র




