ছয় বারের আইপিএল জয়ী ক্রিকেটার আলবিদা জানালেন আইপিএলকে
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : এর আগে রোহিত শর্মা আইপিএল জিতে নজির গড়েন। একটি অধুনালুপ্ত ডেকানচার্জার্সের হয়ে ও বাকি পাঁচটি মুম্বাই ইণ্ডিয়ানসের হয়ে। এখনও সদর্পে ক্রিকেট বিশ্বে রোহিত শর্মা। কিন্তু চেন্নাই সুপার কিংসকে যে ক্রিকেটার এবছর স্বপ্ন দেখিয়েছিলেন, সেই আম্বাতি রাইডু আইপিএল থেকে বিদায় নিলেন। রাইডু বলেন “রূপকথার মতো মনে হচ্ছে। এর থেকে ভাল শেষ হতে পারত না। দুটো সেরা দলের হয়ে আইপিএলে খেলতে পেরে আমি ভাগ্যবান। বাকি জীবন এগুলো মনে করেই হেসে কাটাতে পারব। গত ৩০ বছর ধরে যে কঠোর পরিশ্রম করেছি তা এ ভাবে শেষ হতে দেখে ভাল লাগছে।” ক্রিকেট বিশেষজ্ঞদের মতে অম্বাতির ৮ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস ক্রিকেট বিশ্ব মনে রাখবে। তবে দলের ঘরে আইপিএল ট্রফি এলেও খেলার শেষে চোখর জল বাঁধ মানল না আম্বাতির। শান্তনার হাত সেই মহেন্দ্র সিং ধোনিরই।




