Bikash Ranjan Bhattacharya : নিন্দা বিকাশরঞ্জন ভট্টাচার্য-এর

SHARE:

নিন্দা বিকাশরঞ্জন ভট্টাচার্য-এর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাইরন বিশ্বাস-এর তৃণমূলে যোগদান নিয়ে তীব্র নিন্দা করেন সিপিআই(এম) নেতা, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, ‘হাটে-বাজারে বিক্রি হওয়া কিছু মেরুদণ্ডহীন প্রাণী যেমন বিক্রি হয় তেমনই বিক্রি হওয়ার নমুনা দেখলাম আমরা। নরেন্দ্র মোদি-অমিত শাহ যে কাজ দেশব্যাপী করেন, তেমনটাই আমরা দেখলাম। জেতা বিরোধী দলের নেতাদের ভয় দেখিয়ে বা পয়সার বলে কিনে নেওয়া। বিজেপি ও তৃণমূল যে একইভাবে গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর, সেই প্রমাণই যেন ফের একবার দেখা গেল।’ উল্লেখ্য যে, সাগরদীঘি উপ-নির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে জয়ী হন বাইরন বিশ্বাস। তারপর তিনি পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন