আগুন নেভাতে গিয়ে টাকা উদ্ধার
সাশ্রয় নিউজ ★ হায়দরাবাদ : হায়দরাবাদ রেজিমেন্টাল বাজার অঞ্চলে এক বাড়িতে আগুন লাগয়ার খবর পেয়ে আগুন নেভাতে যান একটি দমকল ইঞ্জিন সহ দমকলকর্মীরা। তাঁরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, আগুনের গ্রাসে যায় বাড়িটির আসবাবপত্র। ওই সময় পুলিশের কাছে খবর যায়, অগ্নিকাণ্ডের গ্রাসে যাওয়া বাড়িটির নিচতলায় প্রচুর টাকা মজুদ। পুলিশ পৌঁছে তল্লাশী শুরু করলে উদ্ধার হয় সোনা রুপো এবং নগদ ১.৬৫ কোটি টাকা। পুলিশ সূত্রে বাড়ির মালিকের নাম শ্রীনিবাস বলে উল্লেখ। গোপালপুরম পুলিশ জানায়, তাঁরা খবর দেন আয়কর দপ্তরে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান হাওয়ালা মাধ্যমে টাকা খাটাতেন ওই ব্যক্তি।



