গ্রুপ-ডি মিছিলে অনুমতি আদালতের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গ্রুপ-ডি মিছিলে অনুমতি দিল আদালত। ১৭ মে শহীদ মিনার থেকে কালিঘাট পর্যন্ত মিছিলের অনুমতি পেলেন গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ শান্তিপূর্ণ মিছিল করতে হবে। এবং কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। মিছিলে ৬০০ জন অংশ নিতে পারবেন। উল্লেখ যে, ১৭ মে হ্যারিকেন মিছিল করবেন চাকরিপ্রার্থীরা। সন্ধ্যা ৬ টা থেকে হ্যারিকেন মিছিলের ডাক।
-ফাইল চিত্র



