মে মাসের শেষের দিকে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মে মাসের শেষের দিকে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনি খবর তৃণমূল কংগ্রেস সূত্রে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের খবর চাউর হতেই, রাজনৈতিক কূটনীতিক মহলে জল্পনা শুরু হয়, মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করবেন? অবশ্য সে বিষয়ে এখনও কোনও খবর নেই তৃণমূল কংগ্রেস সূত্রে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল-এর বৈঠকে যোগ দিতেই দিল্লি যাবেন। তবে তাঁর দিল্লি যাত্রার সঙ্গে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জল্পনা থাকছেই বলে মনে করেন রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।
-ফাইল চিত্র




