বেটিংয়ের অভিযোগে গ্রেফতার দুর্গাপুরে
সাশ্রয় নিউজ ★ দূর্গাপুর : বেটিংয়ের অভিযোগে দূর্গাপুর থেকে গ্রেফতার একব্যক্তি। অবৈধ বেটিংয়ের অভিযোগে গ্রেফতার ওই ব্যক্তির কাছ থেকে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশ বলে উল্লেখ। ধৃতের নাম মহম্মদ নিয়াজ আলি। পুলিশ তাঁকে নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার করেছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে দুটি ডায়েরি সহ চারটি মোবাইল ফোন ও ৫ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করেছেন বলে উল্লেখ। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করার পরে আদালত তাঁকে চারদিনের পুলিশ হেফাজতে পাঠান।
-প্রতীকী ছবি




