কলকাতায় সালমান, গেলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সালমান খান-এর কলকাতা আসার খবরে মশগুল ছিল তাঁর ফ্যানেরা। শুক্রবার বলিউডের ভাইজান সালমান খান শহরে পা রাখেন। ইস্টবেঙ্গল ক্লাবে একটি নাচের অনুষ্ঠানে যোগ দওয়ার আগে শহরে আগমন তাঁর। শনিবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কালীঘাটের বাড়িতে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান।




