Sagardighi By Poll : ভোটে হেরে পদ পদ খোয়ালেন তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়

SHARE:

ভোটে হেরে পদ পদ খোয়ালেন তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : সাগরদীঘি উপ-নির্বাচন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস-এর কাছে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সাগরদীঘি উপ-নির্বাচনে জয়ের পরে সিপিআই(এম) ও কংগ্রেস সাগরদীঘির জয়কে একপ্রকার মডেল করে রাজ্য রাজনীতিতে নিজেদের জায়গা শক্ত করতে চাইছেন। এমন সময় সাগরদীঘির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা নির্বাচনে পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। তাঁর জায়গায় নতুন ব্লক সভাপতি পদ পান তৃণমূল কংগ্রেসের আরেক নেতা শামসুল হুদা। তাঁর নেতৃত্বেই সাগরদীঘিতে হারানো মাটি ফিরে পেতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়বে বলে তৃণমূল কংগ্রেসের বিশেষ সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন