National News : ১৬ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার

SHARE:

১৬ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার

সাশ্রয় নিউজ ★ হায়দরাবাদ : হায়দরাবাদ থেকে সন্দেহভাজন ১৬ জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ মে তেলেঙ্গানা পুলিশ ও মধ্যপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন ওই ১৬ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদী। পুলিশ সূত্রে খবর, প্রত্যেকেই সন্দেহভাজন কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। তাঁদের ভেতর ৫ জন হায়দ্রাবাদ ও ১১ জন ভোপালের বাসিন্দা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা পুলিশের একটি যৌথ টিম হায়দরাবাদের সাইবারাবাদের জগদগিরিগুট্টা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেন। তাঁদের থেকে মোবাইল, ফোন ল্যাপটপ, ছুরি, ছোরা, এয়ারগান ও প্রচুর পরিমাণে ইসলামিক জিহাদি প্রস্তক উদ্ধার হয় বলে উল্লেখ। পুলিশের সূত্রের খবর, মধ্যপ্রদেশ পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ট্রানজিট রিমাণ্ডে ভোপাল নিয়ে যাওয়ার কথা ভাবছেন। মধ্যপ্রদেশ পুলিশ ও আইবি, পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইনিং  ধৃতদের জেরা করছেন।

ছবি : প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন