IPL 2023 : কেন জরিমানা নীতিশ রানাকে?

SHARE:

কেন জরিমানা নীতিশ রানাকে?

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলে এসেছেন। পাঞ্জাবের বিরুদ্ধে জিতে KKR পঞ্চমতম স্থান দখল করেছে। পাঞ্জাব ও কেকেআর ম্যাচ জয়ে কাণ্ডারিদের অন্যতম নীতিশ রানা ও আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল ৪২ রান করেন, ২৩ টি বল খেলে। নীতিশের ব্যাট থেকে আসে ৫১ রান, খেলেছেন ৩৮ বল। KKR ৫ উইকেটে ম্যাচ জেতে। ওই ম্যাচে নীতিশ ১ টি উইকেটও নেন। তবু তাঁকে জরিমানা করা হয়? গত ম্যাচে স্লোওভার রেটের অভিযোগের তীর নীতিশের দিকে। এই জন্য তাঁকে জরিমানা করা হয় ১২ লক্ষ টাকা। যেহেতু এটিই তাঁর প্রথম ভুল, তাই-ই তাঁকে এই টাকা জরিমানা করা হয়। এর পরে একই ভুলের পুনরাবৃত্তি হলে জরিমানার অঙ্ক দাঁড়াবে ২৪ লক্ষ টাকা। এরপর ১১ মে ইডেন গার্ডেনসে কেকেআর মুখোমুখি হবে রাজস্থান রয়ালস-এর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন