দাবদাহে অস্বস্তি শহরে, গরমে ঝলসাচ্ছে জেলা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দাবদাহের অস্বস্তি শহরে। গরমের তীব্রতায় পুড়ছে মানুষের দৈনিক জীবনযাত্রা। গত মাসের শেষে কলকাতা সহ রাজ্যে বৃষ্টির পরে যে স্বস্তি নেমে আসে তা লহমায় উঠে যায় দহন জ্বালায়।

গত পরশুদিন থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়নি। এবং গত ২৪ ঘন্টায় রাজ্যে বৃষ্টির দেখা নেই। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি বা আসেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে।
-প্রতীকী ছবি




