Amit Shah – Jora sanko Thakur Bari : জোড়া সাঁকোয় শাহ, কী বললেন ফিরহাদ?

SHARE:

জোড়া সাঁকোয় শাহ, কী বললেন ফিরহাদ?

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারাভিযান শেষ করেই গতকাল রাতেই কলকাতা আসেন অমিত শাহ। আজ সকালবেলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্র মূর্তিতে মালা দেন। তারপর তিনি ঘুরে দেখেন, ঠাকুরবাড়ির বিভিন্ন কক্ষ। এরপর তিনি পেট্রাপোল-এ বিএসএফ-এর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সন্ধেবেলা কলকাতা সায়েন্স সিটি-এর রবীন্দ্রজয়ন্তী একটি অনুষ্ঠানেও যোগ দেবেন। তারপর আজ রাতের উড়ানেই দিল্লি ফিরে যাবেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-এর বঙ্গ সফর নিয়ে উগরে দেন, “মণিপুর বিজেপি-র রাজ্য। উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতি দাঙ্গা হচ্ছে সেখানে। লুঠপাট চলছে। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। করা হয়েছে অগ্নিসংযোগ। সেখানে যাওয়ার দরকার ছিল ওঁর। অথচ সেখানে না গিয়ে, বাংলায় আসছেন। ২০২৪-এ লোকসভা নির্বাচন। তাই রাজনীতি করছেন।” মঙ্গলবার সকালবেলা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী, রবীন্দ্রমূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন