Samaresh Majumdar Death : নিমতলা মহাশ্মশানে পঞ্চভূতে মিশে গেলেন সমরেশ মজুমদার

SHARE:

নিমতলা মহাশ্মশানে পঞ্চভূতে মিশে গেলেন সমরেশ মজুমদার

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিমতলা মহাশ্মশানে অত্যন্ত অনাড়ম্বরভাবে সম্পন্ন হয় সাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য। সমরেশ কন্যা দোয়েল মজুমদার জানান, কোনও আচার অনুষ্ঠান বিশ্বাস করতেন না বাবা। কোনও রকম আড়ম্বর ছাড়াই তাঁর অন্তিম ক্রিয়া নিমতলা মহাশ্মশানে সম্পন্ন হয়। তার আগে পর্যন্ত প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদারের দেহ তাঁর শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে শায়িত ছিল। গতকাল ৮১ বছর বয়সে প্রাণত্যাগ করেন কালজয়ী কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। তিনি ২৫ এপ্রিল থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শ্বাসযন্ত্রের সমস্যা বৃদ্ধি পায়। এছাড়াও আরও একাধিক রোগে ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।  গতকাল সন্ধে পৌঁনে ছ’টা নাগাদ মহাপ্রয়াণ হন। আজ নিমতলা মহাশ্মশানে

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন