ক্রিকেটার শুভমন এবার নয়া ভূমিকায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ক্রিকেটার শুভমন গিল এবার নয়া ভূমিকায় দেখতে পাবেন তাঁর অনুরাগীরা। এই ভারতীয় ক্রিকেটার দারুণ ফর্মে আছেন। এবার তাঁকে শোনা যাবে স্পাইডার ম্যানের হিন্দি ও পাঞ্জাবি সংস্করণে। স্পাইডার ম্যানের কণ্ঠ পাঞ্জাবি ও হিন্দিতে ডাব করেছেন ক্রিকেটার শুভমন গিল।

সম্প্রতি, পরিত্র প্রভাকর নামক স্পাইডার ম্যানের ট্রেলার প্রকাশ পেয়েছে। ওই ট্রেলারে শুভমনকে স্পাইডার ম্যানের মতোই উঁচু থেকে নিচে ঝাঁপ দিতে দেখা যায়। আগামী মাসের ২ জুন মুক্তি পাবে সিনেমাটি।
ছবি: ট্যুইটার ও সংগৃহীত




