Howrah Station : হাওড়া স্টেশনে মৃত্যু উত্তরপ্রদেশের এক বাসিন্দার

SHARE:

হাওড়া স্টেশনে মৃত্যু উত্তরপ্রদেশের এক বাসিন্দার

সাশ্রয় নিউজ ★ হাওড়া : হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স-এ ট্রেন থেকে নামার পরেই মৃত্যু হয় এক যুবকের। “ছেলেটাকে দেখেই মনে হচ্ছিল, ওর শরীরটা আনচান করছিল। বারবার জল খাচ্ছিল। তারপর অচৈতন্য হয়ে পড়ে। কিন্তু এরকম যে হতে পারে, ভাবতেও পারছি না।”

আরপিএফ সূত্রে খবর, সকাল এগারোটা নাগাদ ট্রেন থেকে নামেন বছর পঁয়ত্রিশের ওই যুবক। হঠাৎই ১৭ নম্বর প্ল্যাটফর্মে পড়ে যান। যাত্রীরা জল ঢালেন। আরপিএফ ছুটে গিয়ে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া যায়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ ওই যুবকের কাছ থাকা পরিচয়পত্রের সূত্রে জানতে পারেন, উনি উত্তরপ্রদেশের বাসিন্দা। নাম সুরেন্দ্র যাদব। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ও দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন