ইয়াবা ট্যাবলেটসহ ধৃত চারজন
সাশ্রয় নিউজ ★ জঙ্গীপুর : ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ ধৃতদের কাছ থেকে নয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের দাম ১৮ লক্ষ টাকা। সীমান্তের ওপারে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ট্যাবলেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। উল্লেখ্য, বিশেষ সূত্রে খবর পেয়ে, সামসেরগঞ্জ পুঠিমারীর একটি বেসরকারি নার্সিংহোমের সামনে থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করেন বলে উল্লেখ। রবিবার পুলিশ ধৃতদের জঙ্গিপুর মহাকুমা আদালতে তুলে ১৪ দিনের পুলিশী হেফাজতের আবেদন করেন আদালতের কাছে। আদালত সাত দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেন। পুলিশ ধৃতদের কাছ থেকে জেরা করে জানতে চেষ্টা করছেন কোনও চক্র বা অন্য আরও কেউ তাঁদের সঙ্গে যুক্ত কি না!




