IPL এর পরে জাতীয় দলে ডাক পেতে পারেন কোন কোন ক্রিকেটার?
সাশ্রয় নিউজ ★কলকাতা : প্রতিবারই IPL থেকে কেউ না কেউ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। দেশের জার্সি গায়ে নিজেদের মেলে ধরেছেন। এবারের আইপিএল ২০২৩ -এ এমনি সম্ভবনাময় ক’য়েকজন ক্রিকেটারের নাম ঘুরে ফিরে আসছে ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনায়। যেমন, রিঙ্কু সিং ভালো ফর্মে আছেন। সুযোগ পেয়েই সুযোগের যোগ্য ব্যবহার করেন ওই ক্রিকেটার বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত। সুরশ শর্মা তেমনি একজন প্লেয়ার। চলতি আইপিএল-এ স্পিনের জন্য নজর কেড়েছেন কেকেআর-এর ওই সদস্য। মুম্বাইয়ের যশস্বী জয়শওয়াল রাজস্থান রয়ালসের বাঁহাতি নির্ভরশীল ব্যাটার অনেকের সুদৃষ্টিতে পড়েছেন। এবারের আইপিএল-এ বেশ ছন্দ ধরে আছেন যশস্বী। পাঞ্জাবের লেগস্পিনার মায়াঙ্ক মারকণ্ড এবারের আইপিএল শুধু না, ঘরোয়া ক্রিকেটেও সকলের নজর কেড়েছেন। মুম্বাই ইণ্ডিয়ান্সের হয়ে একাধিক ম্যাচ জেতানোর কাজ করেছেন তিলক বর্মা। অন্ধ্রপ্রদেশের ওই ক্রিকেটার মিডল অর্ডারে ব্যাট করে ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনায় জায়গা করে নিয়েছেন।




