লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ
সাশ্রয় নিউজ ★ কোচবিহার : লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত হন ৬ জন। বৃহস্পতিবার সকাল নাগাদ লরির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় কোভবিহার জেলার পুন্ডিবাড়ির খাগড়াবাড়ি চৌথুপিতে। গুরুতর আহত অবস্থায় আহতরা এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ। দূর্ঘটনায় পিকআপ ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, ও ইঁঁট বোঝাই লরিটি রাস্তার পাশে উল্টে যায়। লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানায়, “আজ সকাল ৬ টা নাগাদ খাগড়াবাড়ি মোড় থেকে নিউ কোচবিহারের দিকে যাচ্ছিল পিক আপ ভ্যানটি। খাগড়াবাড়ি মোড়ের কাছে পিক আপ ভ্যানটি ঘোরাতে গেলে নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে আসা ইট বোঝাই লরির মুখোমুখি ধাক্কা লাগে৷ লরিটি ইট সমেত উলটে যায় রাস্তার পাশে।”




