Road incident : ৩০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

SHARE:

৩০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

সাশ্রয় নিউজ ★ রায়গড় : ৩০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের। ছত্রিশগড়ের পুরুর থানার সন্নিকটে দুর্ঘটনাটি হয়। পুলিশ সূত্রে খবর, বিয়ে বাড়ি যাওয়ার পথে একটি এসিউভি ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ আরও জানায়, ২ জন শিশু, ৫জন মহিলা সহ মোট ১১ জন ওই দুর্ঘটনায় প্রাণ হারায়। একজন শিশুকে উদ্ধার করে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে প্রাণ ত্যাগ করেন শিশুটি। পুলিশ সূত্র অনুযায়ী, মৃতরা সবাই ধমতারি জেলার সোরাম-ভাটগাঁও গ্রামের বাসিন্দা। সকলেরই একটি বিয়ে বাড়িতে অংশ নেওয়ার কথা ছিল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন