সুজয়কৃষ্ণ ভদ্র-এর বাড়িতে সিবিআই অভিযান
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সুজয়কৃষ্ণ ভদ্র-এর বাড়িতে সিবিআই অভিযান। তাঁর বেহালার বাড়িতে সিবিআই হানা দিয়েছে বলে উল্লেখ। সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ-এর বাড়ি। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ-এর প্রাথমিকের চাকরি বিক্রির টাকা পৌঁছত সুজয়কৃষ্ণ ভদ্র-এর কাছে। উল্লেখ্য, কুন্তল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন সুজয় বলে সিবিআই বিশেষ সূত্রে খবর।
-প্রতীকী ছবি




