মাদক রাখার দায়ে গ্রেফতার দুই
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মাদক রাখার দায়ে স্পেশাল টার্স্ক ফোর্স-এর হাতে গ্রেফতার হন দু’জন। এসটিএফ সূত্রে খবর, গতকাল অভিযান চালিয়ে গোপাল বিশ্বাস (৩০) এবং প্রসেনজিৎ সরকার (২৮) নামে দুই ব্যক্তি গ্রেফতার হন। ১তাঁদের কাছ থেকে কেজি হেরোইন, দুটো মোবাইল ফোন ও ২ লক্ষ টাকা নগদ উদ্ধার হয় করে এসটিএফ। এনডিপিএস আইনে ডানকুনি থানায় তাঁদের নামে মামলা রুজু হয়। ঘটনার সঙ্গে আরও কে বা কারা আছে তদন্ত চলছে বলে জানায় এসটিএফ সূত্র।




