Sonarpur : পুকুরে স্নান করতে নেমে প্রাণ হারালেন ছাত্র

SHARE:

পুকুরে স্নান করতে নেমে প্রাণ হারালেন ছাত্র 

সাশ্রয় নিউজ ★ সোনারপুর : পুকুরে স্নান করতে নেমে প্রাণ হারালেন একজন ছাত্র। স্থানীয় সূত্রে খবর, প্রচণ্ড দাবদাহে পুকুরের জলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন দশম শ্রেণির ছাত্র সুরজিৎ মণ্ডল। স্নান না জানায়, পুকুরের গভীর জলে তলিয়ে যান বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। স্থানীয় মানুষজন ওই ছাত্রকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে। উল্লেখ যে, মৃত সুরজিৎ-এর বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকার খুড়িগাছিতে। স্থানীয় সুত্রে খবর, সুরজিৎ পরিবারের একমাত্র সন্তান। বাড়িতে মা অসুস্থ। বাবা রাজমিস্ত্রী।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন