Malda : মালদায় এসটিএফের হাতে ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিনজন

SHARE:

মালদায় এসটিএফের হাতে ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিনজন

সাশ্রয় নিউজ ★ মালদা : মালদায় এসটিএফের হাতে ব্রাউন সুগার সহ গ্রেফতার তিনজন। তাঁদের ভেতর দু’জন বিহারের পাটনা ও পশ্চিম ত্রিপুরার বাসিন্দা। অন্যজনের বাড়ি মালদার কালিয়াচকে। ধৃতদের নাম সঞ্জয় কাশ্যপ (৫৪), বিপ্লব সিংহ (২৬), ও মারুফ শেখ (৩০)। এসটিএফ গোপনসূত্রে খবর পেয়ে শনিবার ৫১২ নম্বর বাধাপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। এসটিএফ সূত্রে খবর, বিহারের পাটনার বাসিন্দা সঞ্জয় কাশ্যপ ও পশ্চিম ত্রিপুরার বাসিন্দা বিপ্লব সিংহ মণিপুর থেকে ব্রাউন সুগার নিয়ে এসে মারুফ শেখকে সরবরাহ করতেন বলে এসটিএফ ধৃতদের জেরা করে জানতে পারেন। ধৃতদের সঙ্গে আর কারও যোগাযোগ আছে কিনা তদন্ত করছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Malda : মালদায় এসটিএফের হাতে ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিনজন”

Leave a Comment