চন্দ্রকোণায় খুন তৃণমূলকর্মী, সি আই ডি তদন্তের দাবি পরিবারের
সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : চন্দ্রকোণায় খুন তৃণমূলকর্মী, সি আই ডি তদন্তের দাবি পরিবারের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় খুন হন এক তৃণমূল কংগ্রেস কর্মী। একটি নির্মীয়মান বাড়িতে বটকৃষ্ণ পাল নামে একজন তৃণমূল কর্মীর গলা কাটা দেহ উদ্ধার বলে পুলিশ সূত্রে উল্লেখ। পশ্চিম মেদিনীপুর পুলিশ সূত্রে খবর, বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছয়। পুলিশ কুকুর নিয়ে চলে তল্লাশী। মৃত তৃণমূল কর্মীর মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে খুন, এখনও অজ্ঞাত। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে উল্লেখ। অন্যদিকে, মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সিআইডি তদন্ত দাবি করেন।




