BJP-TMC : দণ্ডি কেটে তৃণমূলে যোগদান তারপর থেকেই উধাও চার মহিলা

SHARE:

দণ্ডি কেটে তৃণমূলে যোগদান তারপর থেকেই উধাও চার মহিলা 

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ দিনাজপুর : দণ্ডি কেটে তৃণমূলে যোগদান তারপর থেকেই উধাও চার মহিলা। সেই নিয়ে রহস্য ঘনিভূত! কেন এমন নিদান? দণ্ডি কেটে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তৃণমূল কংগ্রেসে ফেরেন বলে সূত্রের খবর। গোফা নগর গ্রামের বাদিন্দাদের দাবি, দলবদল করার পরে ওই চার মহিলা উধাও হয়ে যান। কিন্তু কেন? বিজেপির এসটি-এসসি মোর্চা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ বিজেপি কর্মীদের আটকান বলে অভিযোগ বিজেপিকর্মীদের। পুলিশ বিজেপি কর্মীদের আটকালে বিজেপি এসটি-এসসি মোর্চা কর্মীরা এসপি অফিসের সামনে বসেই বিক্ষোভ প্রদর্শন করেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment