আমিও আপনাদের মতনই : নরেন্দ্র মোদী

SHARE:

‘আমিও আপনাদের মতনই’ : নরেন্দ্র মোদী

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ইউটিউবারদের উদ্দেশ্যে একটি  সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য রাখেন। বুধবার ওই বক্তব্যের শুরুতেই ইউটিউবারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমিও আপনাদের মতনই। গত ১৫ বছর ধরে একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে দেশ ও বিদেশের সঙ্গে যুক্ত আছি।’

প্রধানমন্ত্রী ইউটিবারদের পরামর্শ দেন, ‘আমরা দেখে আসছি, আপনাদের কন্টেন্ট দেশের মানুষের ওপর নিরন্তর প্রভাব ফেলে চলেছে। এই কাজকে আকর্ষণীয় করার আরও জায়গা আছে। আমরা একসঙ্গে দেশের জনজীবনে উন্নতি নিয়ে আসতে পারি।’

এরপর প্রধানমন্ত্রী স্বচ্ছতা, ডিজিটাল পেমেন্টস ও ভোকাল ফর লোকাল সম্পর্কে বক্তব্যে আলোকপাত করেন। স্বচ্ছতা সম্পর্কে প্রধানমন্ত্রী আরেকবার সরব হলেন। তাঁর কথায়, ‘বিগত নয় বছর ধরে স্বচ্ছ ভারত একটি অভিযান হিসেবে পরিগণিত হয়েছে। সকলে এই অভিযানে যোগদান করেছেন। বাচ্চারা এখানে একটি ইমোশনাল পাওয়ার হিসেবে কাজ করে। সেলিব্রিটিরা এই অভিযানকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছেন। সকলে মিলে এটাকে (স্বচ্ছাতাকে) ভারতের প্রতিটি প্রান্তে একটি মিশন হিসেবে নিয়েছেন। আর আপনারা (ইউটিউবাররা) এই ‘ক্লিনলিলেসকে’ আরও ‘কুল’ করে দিয়েছেন। কিন্তু আমাদের থামলে চলবে না, যতদিন স্বচ্ছতা ভারতের পরিচয় হিসেবে পরিচিত না হচ্ছে, আমরা থামব না।’

এদিন মোদী ডিজিটাল পেমেন্টস বিষয়ে আরও একবার জোর দেন তাঁর বক্তব্যে। ইউপিআই-এর সাফল্য সম্পর্কে মোদী বললেন, ‘পৃথিবীতে ৪৬ শতাংশ অংশিদারিত্ব রাখছে।’ ইউটিউবারদের ভিডিও-এর মাধ্যমে সহজ ভাষায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দেশের মানুষের কাছে তুলে ধরার জন্যও আহ্বান করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও ভোকাল ফর লোকাল কনসেপ্টকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর দেশজ জিনিস তৈরি হয়। এবং আমাদের দেশের কারিগরদের কাজের ধরণের কোনও তুলনা হয় না।’ এবিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন যে, ‘এঁদের আপনারা প্রমোট করতে পারেন। ভারতের লোকালকে গ্লোবাল বানাতে আপনারা সাহায্য করতে পারেন।’ দেশজ জিনিস পত্র কেনার জন্য দেশের মানুষের কাছে আবেদন করার জন্য ইউটিউবারদের পরামর্শ দেন নরেন্দ্র মোদী। দেশজ জিনিস সম্পর্কে তাঁর আবেগ এই বক্তৃতায় আরও প্রস্ফুটিত হয়, ‘যে জিনিসে আমাদের মাটির গন্ধ আছে, যে জিনিসে আমার দেশের কৃষক ও কারিগরদের পরিশ্রম আছে, আমরা ওই জিনিসই কিনব।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন