West Bengal weather report : আজও তাপপ্রবাহে ভুগতে হবে রাজ্যবাসীদের

SHARE:

আজও তাপপ্রবাহে ভুগতে হবে রাজ্যবাসীদের 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিগত ক’য়েক দিন থেকে এক বিরতিহীনভাবে তাপপ্রবাহে পুড়ছে রাজ্য। গরমের গ্রাফ এতই ঊর্ধ্বমুখী যে হাঁসফাঁস অবস্থা। ইতিমধ্যে রাজ্য সরকার সমস্ত শিক্ষাকেন্দ্রগুলিতে ছুটি ঘোষণা করেছেন। এদিকে আলিপুর হাওয়া অফিসের খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জায়গায় একই অবস্থা থাকবে। আগামী ২৪ ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম তাপপ্রবাহ চলবে। তবে স্বস্তির আশ্বাসও শুনিয়েছেন আবহাওয়া দফতর, আগামী শনিবার বৃষ্টি হতে পারে বেশ কিছু জায়গায়। হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায়।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment