TMC MLA Jibankrishna Saha : জীবনের ৮ টি অ্যাকাউন্ট ফ্রীজ করল সিবিআই

SHARE:

জীবনের ৮ টি অ্যাকাউন্ট ফ্রীজ করল সিবিআই

সাশ্রয় নিউজ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক প্রভাবশালী ব্যক্তিরা কেন্দ্রীয় গোয়েন্দাদের জালে উঠে আসছেন। বেশ নাটকীয়ভাবে সিবিআই-এর জালে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি কাণ্ডের বেশ শক্তপোক্ত নথি কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। সূত্র মারফৎ আরও খবর, এছাড়াও গরুপাচার কাণ্ডেও যোগ জীবনের। এহেন অবস্থায়, বড়ঞার বিধায়ক আদালতের নির্দেশে সিবিআই হেফাজতে। তাঁর পাঁচটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তিনটি সরকারি ব্যাঙের অ্যাকাউন্ট ফ্রীজ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে উল্লেখ। ব্যাঙ্কগুলিতে চিঠি পাঠিয়েছে অ্যাকাউন্টগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন