নদীয়ার থানারপাড়ার নারায়ণপুরে বুথ দখল শাসক দলের
সাশ্রয় নিউজ ★ করিমপুর : এলাকায় ভোটের উত্তাপ ছিল। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিল বলে স্থানীয় মানুষজন জানান। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের লোকজন নারায়ণপুরে বিএড কলেজে কেন্দ্রীয় বাহিনীকে তালা বন্ধ করে রাখে। তারপরই নারায়ণপুর স্কুলে বুথ দখল করে তৃণমূলের লোকজন। বিরোধীদের অভিযোগ, বিরোধী এজেন্টদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে বের করে দেওয়ার ঘটনা বলে উল্লেখ।




