West Bengal Panchayet Election 2013 : জট কাটল কেন্দ্রীয় বাহিনীর

SHARE:

জট কাটল কেন্দ্রীয় বাহিনীর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা ক’য়েক দিন। তার ভেতর কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি-চাপাটি। বিশেষ সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে জানতে চায়, বাকি ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় ব্যবহার করা হবে? বিশেষ সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকে জানায়, বাকি কেন্দ্রীয় বাহিনী কোথায় ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাহিনী পাঠানো হচ্ছে বলে কমিশনকে জানায়।

ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন