West Bengal Panchayet Election 2023 : দ্বিতীয় দিনের প্রচারে জলপাইগুড়িতে মমতা

SHARE:

দ্বিতীয় দিনের প্রচারে জলপাইগুড়িতে মমতা

সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন উত্তরবঙ্গ থেকে। দ্বিতীয় দিনের নির্বাচনী জনসভা করলেন জলপাইগুড়ির মালবাজারের ক্রান্তিতে। তৃণমূল নেত্রী বলেন, “এই এলাকার মানুষ ৩৪ বছরের বাম শাসন দেখেছেন। গত ১০ বছর কেন্দ্রে বিজেপির কাজও দেখছেন। কিন্তু তাঁদের জন্য কাজ করেছে তৃণমূলই।” চা বাগান শ্রমিকদের তিনি প্রতিশ্রুতি দেন,” চা-বাগানের শ্রমিকদের জন্য আমরা ঘর বানিয়ে দেব।” ক্রান্তির জনসভা থেকে মুখ্যমন্ত্রী, বিরোধীদের নিশানা করে বলেন, “বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না”। তিনি আরও বলেন, ”একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনব। ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না।  বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস।” ক্রান্তির জনসভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন