নিরাপত্তা সুনিশ্চিত না হলে ভোট বয়কটের সিদ্ধান্ত সংগ্রামী যৌথমঞ্চের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা ক’য়েক দিন বাকি। রাজনৈতিক দলগুলির ভেতর প্রচারের উত্তাপ বাড়ছে। তার ভেতরই, সংগ্রামী যৌথ মঞ্চ-এর পক্ষে জানানো হয়,পঞ্চায়েত নির্বাচনে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট নয়। প্রতিটি বুথে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত না করলে ভোট বয়কটের পথে যাবে সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখ্য, রবিবার মহামিছিল করে সরকারী কর্মচারীদের সংগঠনটি। ডিএ-এর দাবিতে আন্দোলনে ১৫১ দিন অনড় থেকেও রাজ্যের একাধিক ইস্যুতে আন্দোলন করছে তাঁরা। সংগ্রামী যৌথ মঞ্চ-এর সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।




