West Bengal News : শর্ত সাপেক্ষে হাই কোর্টের অনুমতি

SHARE:

শর্ত সাপেক্ষে হাই কোর্টের অনুমতি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি নিয়ে কলকাতা পুরসভার কাছে অবস্থান করার আবেদন জানায় পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি।কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা গতকাল তাঁদের শর্তসাপেক্ষে অবস্থানের অনুমতি দেন। শহীদ মিনার চত্বরে আগামী বারো দিন অবস্থানের অনুমতি প্রদান করেন হাই কোর্ট। সেক্ষেত্রে তাঁদের বেলা ১০ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত অবস্থান করতে হবে। এবং অবস্থান মঞ্চে রাত্রিবেলা কেবলমাত্র ১৫ জন বিক্ষোভ মঞ্চে থাকতে পারবেন। সংগঠনের সদস্যরা মনরেগা প্রগল্পের আওতায় কাজ করেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন