যৌন মিলনের সময় হিংস্রতাতেই মৃত্যু দক্ষার, ময়নাতদন্তে দাবি
সাশ্রয় নিউজ ★ ভোপাল : যৌন মিলনের সময়ে হিংস্রতার জন্যই দক্ষার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়, দক্ষার শরীরে একটি ক্ষত চিহ্ন পাওয়া যায়। সেই ক্ষতর জন্যই মৃত্যু হয়। মঙ্গলবার আসা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, দক্ষা নামের ওই মহিলা চিতাবাঘটির ক্ষত চিহ্ন পুরুষ চিতার সঙ্গে হিংসাত্মক যৌন মিলনের জন্যই হয়েছিল বলে অনুমান করা হয়! কুনো জাতীয় উদ্যানে প্রাণ হারায় মহিলা চিতা দক্ষা।




