বিড়াল ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন মহিলা
সাশ্রয় নিউজ ★কলকাতা : বিড়াল পোষাই কাল হল মহিলার। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ আটতলা বহুতলের ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম অঞ্জনা দাস (৩৬ )। লেক অ্যাভিনিউয়ের একটি আবাসনে ভাড়া থাকতেন গত মাস-দুই থেকে। সেই আবাসনে তাঁর মা সঙ্গে থাকতেন।
আরও পড়ুন : Amit Shah : বুধবার ধর্মতলায় বিজেপির সভা, রাজ্যে আসছেন অমিত শাহ
অঞ্জনা দেবীর বাড়ি শরৎ বোস রোডে। তাঁদের বিড়াল পোষা শখ ছিল। অনেকগুলি তাঁদের। একটি বিড়ালকে খুঁজে পাচ্ছিলেন না। সাত তলায় কার্ণিশে বিড়ালটিকে দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা করেন। তখনই টাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়ে ভয়াবহ মৃত্যু হয় অঞ্জনা দাস-এর। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যান স্থানীয়রা। খবর দেন পুলিশে। পুলিশ সূত্রে উল্লেখ, ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন : KKR : কেকেআর ছাড়ছে শার্দূল ঠাকুরকে
ছবি : প্রতীকী




