সুজয়ের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে তপৎপর কেন্দ্রীয় এজেন্সী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিগত ৯৭ দিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (SujayKrishna Bhadra)। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) কর্তৃপক্ষ সুজয়ের মানসিক সমস্যার কথা জানিয়ে রিপোর্ট দেয় বলে উল্লেখ। অবশ্য, ইডি (ED) মনে করছে তাঁর মানসিক সমস্যার কথা জানিয়ে তদন্ত এড়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র-এর (Sujoykrishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে গিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের টালবাহার সম্মুখীন হতে হয় বলে ইডি সূত্রে খবর। ইডি-এর বিশেষ আদালত এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সুজয়কে ইডির হাতে তুলে দেওয়ার জন্য। সে মোতাবেক ইডি চিঠি দেয়, SSKM Hospital-এর ফরেন্সিক ল্যাবরেটরিকে ও ESI Hospital কর্তৃপক্ষকে।
আরও পড়ুন : Justice Fathima Beevi Die : সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি প্রয়াত
উল্লেখ্য যে, গত শুক্রবার ইডির বিশেষ আদালতে সুজয়কৃষ্ণ ভদ্র-এর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার ক্ষেত্রে SSKM Hospital কর্তৃপক্ষের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ নিয়ে আসে ইডি। সেই পরিপ্রেক্ষিতে ESI Hospital কর্তৃপক্ষকে বোর্ড গঠন করার নির্দেশ দেয় আদালত। ইডির বিশেষ আদালতের নির্দেশ পেয়েই কেন্দ্রীয় এজেন্সী সুজয়ের কণ্ঠস্বর পরীক্ষার জন্য আরও তৎপর বলে উল্লেখ।
-ফাইল চিত্র




