বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার
সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার। বিজেপির ডাকে ১২ ঘন্টা বনধ চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তারই ভেতর, পুলিশ সূত্রে খবর, কোচ বিহার জেলার চিলাখানায় উদ্ধার হয় বোমা। বিজেপি পার্টি অফিসের সামনে থেকে ওই বোমা উদ্ধার হয় বলে উল্লেখ। কীভাবে বোমা এল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে শাসকদলের দিকে আঙুল তুলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাঁদের কথায় এই ঘটনার পেছনে শাসক দলের হাত আছে৷ রাজ্যের শাসক দল অবশ্য এই কথা অস্বীকার করেছে।

অন্যদিকে বনধের জেরে নাকাল সাধারণ মানুষজন। পথে বেরিয়ে গাড়ি হয়রানি। গাড়ির জন্য অপেক্ষায় দূরপাল্লার যাত্রীরা। শাসক দলের অবশ্য বক্তব্য বনধের অবশ্য কোনও প্রভাবই পড়েনি উত্তরবঙ্গে।




