শীর্ষ আদালতে ধাক্কা আন্দোলনকারীদের, পেছল শুনানি
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : শীর্ষ আদালতে ফের ধাক্কা খেলেন ডিএ আন্দোলনকারীরা। পেছল শুনানি। আগামী ১৪ জুলাই শুনানির দিন পড়েছে সুপ্রিম কোর্টে। আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান।
কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ-এর দাবিতে দীর্ঘ দিন আন্দোলন করছেন। অনশন করেছেন বহুদিন। সুপ্রিম কোর্টে তাঁদের মামলা চলছে। সেই মামলার শুনানির দিন পেছিয়ে যাওয়ায় স্বভাবতই আশাহত আন্দোলনকারীরা।
অবশ্য সংগ্রামী যৌথ মঞ্চ-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আন্দোলন যেভাবে চলছে, চলবে। বরং আরও বেশি করে সংগঠিত করা হবে আন্দোলন। স্বচ্ছ নিয়োগ, বকেয়া, ও কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবি থেকে আন্দোলকারীরা বিন্দুমাত্র নড়ছেন না বলে উল্লেখ। তাঁরা এও জানান, আন্দোলন আরও জোরালো করা হবে। এবং সরকার যদি দাবি না মানেন, ভবিষ্যতে আরও ভিন্ন ভিন্ন পথে গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন চলবে।
-প্রতীকী ছবি




