দুই ভাইয়ের দেহ উদ্ধার বেলঘরিয়ায়
সাশ্রয় নিউজ ★ বেলঘরিয়া : দুই ভাইয়ের দেহ উদ্ধার বেলঘরিয়ার পূর্ব পাড়ায়। প্রতিবেশীরা প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে নিমতা থানাতে খবর দেন বলে উল্লেখ। নিমতা থানার পুলিশ ধীরেন্দ্র দে (৬৮) ও তাঁর ভাই বীরেন্দ্র দে (৬৪)-এর গলাপচা মরদেহ উদ্ধার করেন। নিমতা থানা সূত্রে খবর, পোস্ট মর্টেমের পরেই আসল কারণ জানা যাবে। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ।




