West Bengal News : গ্রুপ-সি নিয়োগের ফাইল হারাল বিকাশ ভবন থেকে

SHARE:

গ্রুপ-সি নিয়োগের ফাইল হারাল বিকাশ ভবন থেকে 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গ্রুপ-সি নিয়োগের ফাইল উধাও হয়ে যায় খোদ বিকাশ ভবন থেকে! এমনই একটি জেনারেল ডায়েরি জমা হয় বিধাননগর উত্তর থানায়। উল্লেখ্য, ওই ফাইলই চেয়ে নোটিশ পাঠায় ইডি। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে ফাইলের কথা জানতে পারে সিবিআই! ওই ফাইল চেয়ে চেয়ে নোটিশ যায় স্কুল সার্ভিস কমিশন-এ। স্কুল সার্ভিস কমিশন সিবিআইকে জানায়, ফাইল পাওয়া যাচ্ছে না। গত বছর জুন মাসে ফাইল মিসিং-এর ডায়েরি করা হয় বিধাননগর উত্তর থানাতে। এসএসসি ওই জেনারেল ডায়েরির কপিও সিবিআইকে পাঠায় বলে উল্লেখ।

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন