North 24 Parganas : দত্তপুকুরে বোমা উদ্ধার

SHARE:

দত্তপুকুরে বোমা উদ্ধার

সাশ্রয় নিউজ ★ বারাসাত : উত্তর চব্বিশ পরগণার দত্ত পুকুরে উদ্ধার বোমা। আজ সোমবার বারপুরের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মুদি দোকানের কাছে মোট চারটি তাজা বোমা উদ্ধার হয় বলে উল্লেখ পুলিশ সূত্রে। স্থানীয় লোকজন স্কুল সংলগ্ন ওই দোকানের সামনে বোমা পড়ে থাকতে দেখে থানায় জানান। আইএসএফ নেতৃত্ব ঘটনা সম্পর্কে জানান, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ঘাস ফল শিবির আইএসএফ-এর অভিযোগে পাত্তা দেননি বলেই বিশেষ সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন