আজ মরশুমের শীতলতম দিন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ মরসুমের শীতলতম দিনে কলকাতার তাপমাত্রা নেমেছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। অন্যদিকে দিনের তাপমাত্রাও নেমে এল ২১.৯ ডিগ্রিতে। এটাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রাতারাতি ২ ডিগ্রি পারদ পতনে কাঁপছে কলকাতা। পুরুলিয়ার তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস, এছাড়াও পানাগড় ৭.০, বর্ধমান ৭.৩, শ্রীনিকেতন ৭.৮, আসানসোল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দীঘায় তাপমাত্রা ১০.৪, বহরমপুর ১১.০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ৪.০, দার্জিলিং ৪.৪, জলপাইগুড়ি ৯.৯, কোচবিহার ১০.৫, শিলিগুড়ি ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। আগামী রবিবারের পর থেকে সামান্য তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।




