হীরাবেন মোদী-এর নামে জলাধার
সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : সদ্য প্রয়াত হয়েছেন শতায়ু হীরাবেন মোদী। ৩০ ডিসেম্বর, ২০২২ তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে প্রয়াত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর মায়ের নামানুসারে একটি নদীবাঁধ জলাধারের নাম করণ হল। নাম ‘হীরাবেন স্মৃতি সরোবর’। গত বুধবার ভোগৌড়ার গ্রামে উদ্ধোধন হল ওই ড্যামের। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিরগঙ্গা পরিবার ট্রাস্ট-এর প্রধান দিলীপ শাক্য, বিজেপি বিধায়ক দর্শিতা শাহ, রাজকোটের মেয়র প্রদীপ দেব প্রমুখ। গিরগঙ্গা পরিবার ট্রাস্টের প্রধান প্রস্তাব রাখেন, ড্যামের নাম হীরাবেন মোদী-এর নামে রাখার জন্য। তাঁর প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।




