শীতের কামড়ে বলি ২৫, দিল্লিতে পারদ নামল ৩-এ
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : শীতের কমড় শুরু হয়েছে ইতিমধ্যেই। দিল্লিতে পারদ নেমে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে গত ২ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।
শৈত্যপ্রবাহে একদিনে ২৫ জনের মৃত্যু হয় কানপুরে। চিকিৎসকদের সূত্রে খবর, অসহ্য ঠান্ডায় হার্ট অ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্ট ফেলিওর হয়েই মৃত্যু হয় তাঁদের। ঠাণ্ডায় রক্ত চাপ বৃদ্ধির ফলে মস্তিষ্কে রক্ত ক্ষরণ ও হার্ট অ্যাটাকগুলি হচ্ছে। উল্লেখ্য, চিকিৎসকদের মতে এই সময় সিওপিডি ও হৃদযন্ত্রের সমস্যা দেখা যাচ্ছে বেশি। চিকিৎসকরা বলছেন এই সময় যথাযথ ঘরের ভেতরে থাকার চেষ্টা করতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য যে, উত্তর ভারতে শৈত্য পরিস্থিতি করুণ। হিমালয় থেকে আসা শীতল বাতাস তীব্র কাঁপুনির সৃষ্টি করছে বলে উল্লেখ।




