Weather : নিম্নচাপের ভ্রূকুটি, বাধা শীতে 

SHARE:

নিম্নচাপের ভ্রূকুটি, বাধা শীতে 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে শীত শীতের প্রকৃত আমেজ নিতে পারবেন শহরবাসী। কলকাতার আকাশ আজ মঙ্গলবার পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার তাপমাত্রা বেড়েছে। বেশ কিছু দিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছে। শীতের দেখা নেই সেই অর্থে। আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকেও ২ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তরসূত্রে খবর, আজ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭.৫, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ মঙ্গলবার দক্ষিণ আন্দামানের সমুদ্রে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর সতর্কতার সঙ্গে দৃষ্টি রেখেছে ওই ঘুর্ণাবর্তের দিকে। যদি তা সৃষ্টি হয়, তাহলে আরও বাড়বে পারদ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন