আশঙ্কা বাড়ছে যুদ্ধে পরমাণু হামলার, বললেন পুতিন
সাশ্রয় নিউজ ★ মস্কো : রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের একটি বৈঠকে বক্তৃতা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই পরমাণু হামলার হুমকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর। পাশাপাশি তিনি এও বলেছেন, ‘রাশিয়া ‘পাগল হয়ে যায়নি। রাশিয়া প্রথমে কখনও পরমাণু হামলা চালাবে না।’ ওই বক্তৃতায় পুতিন আরও বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আরও লম্বা সময় রাশিয়া যুদ্ধ করবে।’ এর পরেই পুতিন পরমাণু হামলা আশঙ্কা প্রসঙ্গে বলেন, ‘এমন হুমকি বাড়ছে। তা লুকানো ভুল হবে।’ সঙ্গে প্রেসিডেন্ট পুতিন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা প্রথমে পরমাণু হামলা করবো না ও কাউকে পরমাণু অস্ত্র দিয়ে হুমকিও দেব না। রাশিয়া পাগল হয়ে যায়নি। আমরা জানি পরমাণু অস্ত্র কি।’ পুতিন আমেরিকার দিকে কটাক্ষের সুরে বলেছেন, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক পরমাণু অস্ত্র মজুত থাকলেও রাশিয়ার পরমাণুনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের মতন না। তারা ইউরোপের বিভিন্ন দেশের কাছে পরমাণু অস্ত্র মজুত রেখেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর এহেন বক্তব্য শুনে মনে করছেন, ‘রাশিয়া যুদ্ধে একপ্রকার পরমাণু হামলার হুঁমকি ছুঁড়ে দিল ইউক্রেনের দিকে।’



