Magazine : প্রবাসীদের নিজস্ব পত্রিকা অভিব্যক্তি

SHARE:

প্রবাসীদের নিজস্ব পত্রিকা অভিব্যক্তি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : উত্তরপ্রদেশের নয়ডা থেকে প্রকাশিত হল ত্রিভাষিক পত্রিকা ‘অভিব্যক্তি পত্রিকা ‘।

পত্রিকা সম্পাদকমণ্ডলীর কথায়, এটি ‘শুধু সাহিত্য নয়, নানা গঠনমূলক সামাজিক কাজের সাথে জড়িত একটি আন্দোলন হল,  অভিব্যক্তি।’

২০১৯ সালে পত্রিকাটি শুরু হয়। মূলত তিনটি ভাষা নিয়ে কাজ করে পত্রিকাটি।

বাংলার বাইরে যে সমস্ত বাঙালি লেখকরা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, তাঁদের বিচরণভূমি এই পত্রিকা।

সম্প্রতি ১১-ই গ্রেটার নয়ডা প্রকাশিত হল, উৎসব সংখ্যাটি। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটি মহাসমারোহে সম্পন্ন করলেন উদ্যোক্তারা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত হন অজস্র লেখকরা। পপশ্চিমবঙ্গ থেকে যেমন কবি অরুণ চক্রবর্তী, আরণ্যক বসু, জয়া ঘটক, জিতা লাহিড়ি অর্চনা দে বিশ্বাস, অজয় ভট্টাচার্য কালিপদ চক্রবর্তী প্রমুখ। পত্রিকা পরিবারের পক্ষে অরূপ বন্দ্যোপাধ্যায় ডালিয়া চ্যাটার্জি, প্রদীপ দাশ অনিতা মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন তুষার রায়, নলিনাক্ষ ভট্টাচার্য, কৌশিক সেন, রেখা নাথ, মণীষা কর, অসীম মিশ্র প্রমুখ।

পত্রিকা সম্পাদকমণ্ডলীর কথায় : ‘আমরা যারা প্রবাসে থেকেও বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিটাকে ভালোবাসি তাদের নিজেদের একটি সাহিত্য পত্রিকা মানে হাজার ব্যস্ততাদের খানিক অবসরেও একটুকরো শৈশব ফিরে পাওয়া।’ পত্রিকাটির সম্পাদক ডালিয়া চ্যাটার্জী। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন